Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে, ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির পথে রয়েছে। তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার সকালে জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে দিনের লেনদেন শুরু করেছে।

প্রতিবেদনটি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা তেলের দামের এই ঊর্ধ্বগতির মূল কারণ হিসেবে কাজ করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।