Web Analytics

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি বিশেষ অভিযানে ভারতীয় একটি সিঙ্গেল ব্যারেল শটগান, আট রাউন্ড গুলি, ৩০০ বোতল ভারতীয় মদ এবং অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযানটি চালানো হয়।

সিলেটে বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক, বিজিওএম, বৃহস্পতিবার দুপুরে অখালিয়া সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ, শটগান ও গুলি উদ্ধার করা হয়।

অভিযানে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাও জব্দ করা হয়। বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও আটক করা হয়েছে। বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাহিনীর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।