Web Analytics

দলিত, হরিজন ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জাতীয় জনজাতি জোট’ নামে নতুন সহযোগী সংগঠন গঠন করেছে। ভীম্পাল্লী ডেভিড রাজুকে আহ্বায়ক এবং কৈলাশ চন্দ্র রবিদাসকে সদস্য সচিব করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার ক্র্যাব মিলনায়তনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। রাজেন্দ্র কুমার দাস, মানিক বড়াইল, অরুনা রানী দাসসহ আরও কয়েকজনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে দলিত-হরিজন-তফসিলি সম্প্রদায়ের নেতারা ১৪ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সাংবিধানিক স্বীকৃতি, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, ভূমি ও স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্তি, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ, নৃতাত্ত্বিক জরিপ এবং বিশেষ কমিশন গঠন। তারা শিক্ষা, চাকরি ও আবাসনের ক্ষেত্রে অধিকার সংরক্ষণেরও দাবি জানান।

এনসিপির নেতারা এসব দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, দলটি প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে যুক্ত করতে কাজ করছে এবং সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।