Web Analytics

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করতে যাচ্ছে। ৭ আগস্ট ২০২৬ শুক্রবার সৌদি আরবে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে চুক্তিটি সই হওয়ার কথা জানিয়েছে আমার দেশ অনলাইন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সরকারি সফরে সৌদি আরবে রয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বৈঠকে যোগ দিতে শুক্রবার সৌদি আরব সফরে যাচ্ছেন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রধানমন্ত্রীর সফরের লক্ষ্য আঞ্চলিক শান্তি, কূটনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতার জন্য সমন্বিত কৌশল জোরদার করা। ইসলামাবাদ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও দপ্তরটি জানিয়েছে।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরব পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। চলতি বছরের এপ্রিলে ওই চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবে যুদ্ধবিমান ও সামরিক সদস্য মোতায়েন করে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবকে সামরিক সহযোগিতা দিয়ে আসছে এবং অর্থনৈতিক সংকটে সৌদি আরবও পাকিস্তানকে বারবার আর্থিক সহায়তা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।