Web Analytics

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা করলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ইসলামাবাদে পার্লামেন্ট ভবনে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

খাজা আসিফ অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পিটিআই। তাঁর ভাষ্য অনুযায়ী, টিটিপির সঙ্গে মিলে পিটিআই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দীর্ঘ লংমার্চের মাধ্যমে সরকারকে ব্ল্যাকমেইল করা যাবে—পিটিআইয়ের এমন ধারণাকে তিনি আকাশকুসুম কল্পনা বলে অভিহিত করেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনো পরিস্থিতিতেই সরকারকে ব্ল্যাকমেইল করা সম্ভব হবে না। তিনি আরও অভিযোগ করেন, প্রতি দুই থেকে তিন মাস পরপর ইসলামাবাদে হামলা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে। ব্ল্যাকমেইলের পথ বেছে নিলে ইমরান খানের জন্য ভবিষ্যতে কোনো ছাড়ের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। খাজা আসিফ পিটিআইকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।