Web Analytics

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত আতঙ্ক কাটিয়ে দ্বিতীয় দিনের মতো বড় উত্থান দেখেছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্টেরও বেশি, আগের দিন বেড়েছিল ১৩২ পয়েন্ট। ফলে দুই দিনে সূচক বেড়েছে মোট ২৮০ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উল্লম্ফন হয়েছে, যেখানে সিএসসিএক্স সূচক ২.৩৩ শতাংশ বেড়ে ৯ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ইফতেখার আলম বলেন, বড় ধরনের মূল্য সংশোধনের পর বাজারের স্বাভাবিক ক্রেতারা আবার সক্রিয় হয়েছেন, ফলে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। সরকারের তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত, বিকল্প উৎস থেকে সরবরাহ এবং চট্টগ্রাম বন্দরে দুটি তেলবাহী জাহাজ পৌঁছানোয় জ্বালানি নিয়ে উদ্বেগ কমেছে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে, আজ লেনদেন হয়েছে প্রায় ৫৯৪ কোটি টাকা, যা আগের দিনের ৪১৬ কোটি টাকার তুলনায় বেশি। এতে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত মিলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।