Web Analytics

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার শক্তিশালী ঝড়ে মিসৌরি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত জনজীবন ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। নয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন এবং উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। শত শত ফ্লাইট বাতিলের পাশাপাশি এক হাজারের বেশি ফ্লাইটের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়।

বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়ায় দুই লাখ ১৩ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হন। ভার্জিনিয়ায় এক লাখ ৫০ হাজার এবং মিসৌরিতে প্রায় এক লাখ ২০ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হন। নিউ জার্সির আটলান্টিক সিটির নিচু এলাকায় দুই থেকে তিন ফুট পানি জমে এবং আটকে পড়া যানবাহন থেকে ১৪টির বেশি উদ্ধার অভিযান চালানো হয়। নরফোকে ৩৯ জন ও পাশের পোয়োকোসনে পাঁচজনকে উদ্ধার করা হয়।

ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগের বাতাসে কমোডর ব্যারি সেতু বন্ধ করা হয় এবং বিমানবন্দর সেবায় বিঘ্ন ঘটে। মিসৌরি ও ইলিনয়ের কিছু এলাকায় ৮ থেকে ১২ ইঞ্চি তুষারপাত হয়। প্রতিকূল আবহাওয়ায় নিউইয়র্কের ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড প্রথমবার স্থগিত করে ২৮ নভেম্বর আয়োজনের কথা জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।