Web Analytics

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশন কর্মরত আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের বেতন এবং সম্মানি বাড়ানোর আবেদন করেছে। শনিবার সংগঠনটি বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে আবেদনপত্র জমা দেয়। এর আগে বিসিবি সব স্তরের ক্রিকেটারদের বেতন ও সম্মানি দ্বিগুণ করার ঘোষণা দেয়।

সংগঠনটির সভাপতি কাজী ইউসা মিশু স্বাক্ষরিত চিঠিতে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। সেখানে তামিম ইকবাল ও বিসিবির পরিচালকদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই সিদ্ধান্ত খেলোয়াড়দের মনোবল বাড়াতে, খেলায় মনোযোগী করতে এবং ভালো খেলার অনুপ্রেরণা দিতে সহায়ক হবে।

আবেদনপত্রে বলা হয়েছে, খেলোয়াড়দের মতো আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিরাও ক্রিকেটের অন্যতম অংশীজন। তাই সংগঠনটির পক্ষ থেকে বর্তমানে কর্মরত সব আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারির বেতন ও সম্মানি বৃদ্ধিতে বিসিবির সহায়ক ভূমিকা চাওয়া হয়েছে। ক্রিকেটারদের মতো এসব কর্মকর্তার পারিশ্রমিক বাড়ানোর জন্য বিশেষ আবেদনও জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।