Web Analytics

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মধ্যাহ্নভোজে বৈঠক করেছেন বলে পাকিস্তান সরকারের একটি সূত্র জানিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার আগেই যুক্তরাষ্ট্র ইরানের জব্দ হওয়া সম্পদ ছাড়তে রাজি হয়েছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে। অতীতের মতো এবারও পাকিস্তান কর্মকর্তারা দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক করে যোগাযোগ রক্ষা করতে পারেন। গালিবাফ বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের সম্পদ অবমুক্ত করতে সম্মত হতে হবে।

ইরানের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ বিষয়ে সম্মত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইসলামাবাদের আলোচনায় ইরানের সম্পদ ও লেবানন যুদ্ধবিরতি ইস্যুও আলোচনায় এসেছে বলে জানা গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।