Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি ও এর মিত্ররা। মঙ্গলবার নতুন বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। এবারের মন্ত্রিসভায় অন্তত সাতজন প্রতিমন্ত্রী তাদের বাবার রাজনৈতিক উত্তরাধিকার অনুসরণ করে দায়িত্ব গ্রহণ করেছেন।

যশোর-৩ আসনের অনিন্দ্য ইসলাম অমিত, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ ইসলাম, ঢাকা-৬ আসনের ইশরাক হোসেন, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল এবং সিরাজগঞ্জ-৬ আসনের ড. এম এ মুহিত— এরা সবাই প্রয়াত সাবেক মন্ত্রী বা সংসদ সদস্যদের সন্তান।

সিরাজগঞ্জ জেলা থেকে একই সঙ্গে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মামা ও ভাগনে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন, আর তার ভাগনে ড. এম এ মুহিত ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।