Web Analytics

সারের ডিলারশিপ বণ্টনে ব্যাপক দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। বুধবার স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে তিনি বলেন, জনপ্রতিনিধিরা নিজেদের স্ত্রী, সন্তান ও আত্মীয়দের ব্যবসার সুযোগ পাইয়ে দেওয়ার সংস্কৃতি কবে বন্ধ হবে।

হাসনাত আবদুল্লাহ ঠাকুরগাঁওয়ের উদাহরণ দিয়ে অভিযোগ করেন, ৩১টি ডিলারশিপের মধ্যে ২৮ জন বিএনপির সঙ্গে যুক্ত এবং তাঁদের অন্তত ১০ জন বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান বা নিকটাত্মীয়। তিনি আরও অভিযোগ করেন, নাটোরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী আসনের কিছু এমপি অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন বলেও তিনি দাবি করেন।

এনসিপি নেতা বলেন, ১৫টি ইউনিয়নের জন্য ৩০টি ডিও বিতরণের মতো অনিয়ম হয়েছে এবং আগের আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুবিধা পাওয়ার সুযোগও রাখা হয়েছিল। তিনি মন্ত্রীর কাছে জানতে চান, অনিয়মটি সুপরিকল্পিত ছিল কি না এবং বিতর্কিত ডিলারশিপগুলো বাতিল করে পুনর্বিবেচনা করা হবে কি না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।