Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু জানিয়েছেন, জনগণের আস্থা পুনর্গঠন এখন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী বলেন, সরকার এমন সময়ে দায়িত্ব নিয়েছে যখন অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে স্বীকার করেন, অর্থনীতির চ্যালেঞ্জগুলো গভীর ও বহুমাত্রিক। তবে তিনি আশা প্রকাশ করেন, সুশাসন, সংস্কার ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে মেগা প্রকল্পগুলো প্রত্যাশিত সুফল দিতে পারেনি এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এর ফলে শিল্পখাত দুর্বল হয়ে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি উন্নত, মর্যাদাশীল ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই তাদের নীতিকৌশল দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।