Web Analytics

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সারাদেশে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। রোববার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) থেকে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়ানো হবে। বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী জানান, চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিসির তথ্যমতে, ১ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেল ২ লাখ ৮২২ টন, কেরোসিন ২ হাজার ৩৭৯ টন, পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন, অকটেন ২০ হাজার ৪১২ টন, ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন। গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন।

সরকার ১৮ এপ্রিল সব ধরনের জ্বালানির দাম বাড়ানোর পর এই সরবরাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। নতুন দামে ডিজেল ১১৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।