Web Analytics

রাজধানীর ক্যান্টনমেন্টের প্রবেশপথ জাহাঙ্গীর গেটের সামনে একটি বিলবোর্ডে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার অপসারণ করা হয়েছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এ ব্যানার নিয়ে ক্ষোভ প্রকাশ করার পরই এটি সরানো হয়। বুধবার মহাখালীর রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি বিষয়টি উত্থাপন করেন।

বেলা সাড়ে ১২টার দিকে বক্তব্যে মাহমুদুর রহমান ২৪ ঘণ্টার মধ্যে বিলবোর্ড থেকে হাসিনার ছবি সরানোর দাবি জানান এবং ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জাহাঙ্গীর গেটের সামনে বড় বিলবোর্ডে ওই ছবি সংবলিত ব্যানার দেখে তিনি দুঃখ পেয়েছেন। জুলাই বিপ্লবের দুই বছর পরও সেখানে এমন বিলবোর্ড কীভাবে থাকতে পারে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

বক্তব্যের পর সরেজমিনে ১২টা ৫৭ মিনিটে গিয়ে দেখা যায়, বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারণ করা হয়েছে। শুধু এক কোণায় ব্যানারের কিছু অংশ ঝুলে ছিল। জাহাঙ্গীর গেটে কর্মরত এক পুলিশ সদস্য জানান, কিছুক্ষণ আগে কয়েকজন লোক এসে এটি খুলে নিয়ে উত্তর দিকে চলে গেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।