মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রেসিডেন্ট এমন একজন নেতা যিনি যে কারও সঙ্গে দেখা করতে আগ্রহী এবং তেহরানের সঙ্গে চুক্তি করতে ইচ্ছুক।
রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন আলোচনার মাধ্যমেই বিশ্বের সমস্যা সমাধান সম্ভব। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে সম্প্রতি দুই দেশ আলোচনায় বসেছে এবং দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতিও নিচ্ছে। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে ওয়াশিংটন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, যা অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত মনোযোগের ইঙ্গিত দেয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।