Web Analytics

হরমুজ প্রণালি অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘ব্লাফ’ বা ফাঁকা বুলি বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র বলেন, ট্রাম্পের এই হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম রেজায়ি সতর্ক করে জানান, পরিস্থিতি যদি সামরিক দিকে মোড় নেয়, তেহরান তার জবাব দিতে প্রস্তুত।

এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক বাজারকে অস্থির করে তুলবে। তিনি আরও ইঙ্গিত দেন, ইরানের হাতে এমন কিছু কৌশল রয়েছে যা এখনো ব্যবহার করা হয়নি, তবে প্রয়োজনে তা প্রয়োগ করা হতে পারে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।