Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে, যাতে ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। তিনি বলেন, এ লক্ষ্য পূরণে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। বৃহস্পতিবার বাগেরহাটের মোংলায় চীনা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি এ অনুষ্ঠানে অংশ নেয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগে সহযোগিতার জন্য তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনের প্রচেষ্টায় বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।