Web Analytics

যুক্তরাষ্ট্রে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নতুন অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। তদন্ত সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির বরাতে সিএনএন জানিয়েছে, মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার কারাগারে আটক মার্কিন নাগরিকদের ওপর কথিত নির্যাতনকে কেন্দ্র করে অভিযোগগুলো আনা হতে পারে। বৃহস্পতিবারই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

নতুন অভিযোগ এলে মাদুরো ও ফ্লোরেসের বাইরে মামলার পরিধি আরও বাড়তে পারে। অভিযোগগুলো যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে চলমান ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত হতে পারে। গত জানুয়ারিতে কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় দুজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের ষড়যন্ত্রসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। তারা সব অভিযোগ অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেছেন এবং বর্তমানে নিউইয়র্কে আটক আছেন।

মাদুরোর দীর্ঘ শাসনামলে সংঘটিত কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে মার্কিন কর্তৃপক্ষের বিভিন্ন মামলা ও তদন্ত চলমান রয়েছে। নতুন অভিযোগ বর্তমান মামলায় যুক্ত হবে নাকি আলাদা মামলা হবে, তা সূত্রগুলো জানায়নি। প্রমাণের ধরন বা সম্ভাব্য অতিরিক্ত আসামিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। নতুন অভিযোগ আনা হলে তা আদালতে প্রমাণ করতে হবে এবং অভিযুক্তরা আইনগতভাবে তা চ্যালেঞ্জ করার অধিকার রাখবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।