Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে সাম্প্রতিক বিক্ষোভে ৩২ হাজার মানুষ নিহত হয়েছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি বলেছেন, পরিসংখ্যান নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তবে যুক্তরাষ্ট্রের উচিত তার প্রমাণ প্রকাশ করা।

আরাগচির দাবি, ইরান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। তেহরানের দেওয়া তথ্যানুসারে, ওই তালিকায় ৩ হাজার ১১৭ জন বেসামরিক নাগরিক এবং ২০০ জন নিরাপত্তা সদস্যের নাম রয়েছে। এই পরিসংখ্যান ট্রাম্পের দাবির সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে।

এদিকে, গত মাসের প্রাণঘাতী দমন-পীড়নের পর প্রথমবারের মতো ইরানে বড় পরিসরে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। শনিবার রাজধানী তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।