Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। তার হবু স্ত্রী আনিকা ফরায়েজি পেশায় একজন এমবিবিএস চিকিৎসক। বৃহস্পতিবার সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, আনিকা ফরায়েজির গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান, পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে সাদিক কায়েমের আকদ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। একই দিনে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।