জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ভারত ও আওয়ামী লীগের নীলনকশা দায়ী।
রাশেদ প্রধান আরও বলেন, ২০০৯ সাল থেকে জাগপা দাবি করে আসছে যে পিলখানা হত্যাকাণ্ড ভারত ও আওয়ামী লীগের পরিকল্পনার অংশ ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্টে তা প্রমাণিত হয়েছে। তবে তিনি জানান, রিপোর্ট প্রকাশের পরও বিচার শুরু করা যায়নি। তার মতে, বর্তমান সরকার বা বিএনপি কেউই এই হত্যাকাণ্ডের বিচার করতে পারবে না। তিনি মজলুম জনগণের সরকার গঠনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম এবং অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।