জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ’৭১-এর আকাঙ্ক্ষা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার ভিত্তিতে সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই নতুন প্রজন্মকে আবারও রক্ত ও জীবন দিতে হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর এমন ত্যাগের প্রয়োজন হবে না। সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনি স্বাধীনতার পক্ষে যারা লড়েছেন, শহীদ হয়েছেন এবং বীরাঙ্গনা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।