Web Analytics

নাটোরের বাগাতিপাড়ায় ভাঙা রেললাইন জরুরি ভিত্তিতে মেরামতের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ থেকে ২২৭/১ নম্বর রেল পিলারের মধ্যবর্তী অংশে ভাঙন শনাক্ত হয়। মেরামত চলাকালে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আটকে থাকা ট্রেনগুলোর মধ্যে ছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, রাজশাহী কমিউটার ও মধুমতি এক্সপ্রেস। নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীরা ভাঙা অংশ দেখতে পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে রেলওয়ের প্রকৌশল ও মেরামতকারী দল ঘটনাস্থলে পৌঁছে সংস্কারকাজ শুরু করে। নিরাপত্তার জন্য রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। মেরামতের পর ভাঙা অংশ দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে স্বাভাবিক গতিতে চলাচল করবে বলে রেলওয়ের মিস্ত্রি মোস্তাক আহমেদ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।