বাংলাদেশ সরকার ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। নতুন পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। জানা গেছে, এ খাতে বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ বৃদ্ধি পাবে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন, অথচ এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।