Web Analytics

নীলফামারী-১ আসনের এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তারের উপস্থিতিতে নাউতারা নদীর ওপর একটি কাঠের সাঁকো ভেঙে জামায়াতের কয়েকজন নেতা-কর্মী নদীতে পড়ে যান। বুধবার সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় সাঁকো পরিদর্শনের সময় ঘটনাটি ঘটে। এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র ও এমপি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নাটাবাড়ী ও আশপাশের এলাকায় নাউতারা নদীর ওপর দীর্ঘদিন কোনো স্থায়ী সেতু নেই। ফলে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোটিই নদী পারাপারের একমাত্র ভরসা। স্থানীয়রা নিজেদের অর্থায়নে এটি নির্মাণ করেছিলেন এবং দীর্ঘদিন ব্যবহারে এর বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ে।

পরিদর্শনের সময় এমপির সঙ্গে কয়েকজন নেতা-কর্মী সাঁকোতে ওঠেন। অতিরিক্ত চাপ ও পুরোনো কাঠের কারণে সাঁকোটির পেছনের অংশ ভেঙে গেলে কয়েকজন নদীতে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন এবং আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আব্দুস সাত্তার বলেন, সরকারি অর্থায়নে স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।