Web Analytics

বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে আগামী ৯ মার্চ থেকে সরকার ঘোষিত ঈদুল ফিতরের ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারবে। ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার নীতিমালা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে জনভোগান্তি কমানো এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও একই সময়ে বন্ধ থাকবে। পরে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।