Web Analytics

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসের দ্বিতীয়ার্ধে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে পারে মালয়েশিয়া। দেশটির নিয়োগকর্তারা বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোকে চাহিদাপত্র দেওয়া শুরু করেছেন। লেভি প্রদানের মাধ্যমে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউসিএমএসে অন্তর্ভুক্তির কার্যক্রমও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও এজেন্সি মালিকরা জানিয়েছেন।

সূত্র অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশনকে শ্রমবাজার খোলার বিষয়ে জানানো হয়। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেল ২০ অক্টোবর থেকে এফডব্লিউসিএমএসে রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করতে পারবে বলেও জানানো হয়েছে। তবে কর্মী নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা, প্রশিক্ষণ এবং পরবর্তী কার্যক্রমের সময়সূচি নিয়ে এজেন্সিগুলো এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পায়নি।

বোয়েসেলের অগ্রাধিকার থাকবে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানো; প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছ থেকে ১৬টি চাহিদাপত্র পেয়েছে। তবে আগে ২০২৪ সালের ৩১ মে আটকে পড়া কর্মীদের পাঠানোর কাজ শেষ করবে সংস্থাটি। এখনো ১২০ থেকে ১৫০ কর্মীর যাওয়া বাকি রয়েছে। কর্মকর্তারা বলেছেন, নতুন করে প্রায় ৮ হাজার চাহিদাপত্র অনুমোদন দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে ১৭টি অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।