জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের আকস্মিক কিয়েভ সফরের মধ্যেই রাশিয়া রোববার ড্রোন হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন এবং পিভনিচনি বা উত্তর সেতু ক্ষতিগ্রস্ত হয়। টানা দ্বিতীয় দিনের মতো ওই সেতুতে হামলা হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দিন ধরে রুশ সেনারা কিয়েভের প্রধান সেতুগুলোতে ড্রোন হামলা চালিয়ে আসছে।
হামলার সময় মের্জ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করছিলেন। পরে তারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এক্সে মের্জ লেখেন, ইউক্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ পার করছে এবং তিনি এই বার্তা নিয়ে কিয়েভে গেছেন যে ইউক্রেনীয়রা জার্মানির ওপর ভরসা রাখতে পারে।
রুশ সামরিক বাহিনী জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্য অঞ্চলে হামলা আরও তীব্র করা হবে। বিবিসি যাচাই করা ভিডিওতে সেতুর ওপর ড্রোন আঘাতের পর বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা গেছে। জেলেনস্কি বলেন, দনিপ্রোর একটি যোগাযোগ কেন্দ্রে হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাতে পাঠানো ১৩৫টি ড্রোনের মধ্যে ১২৫টি ভূপাতিত করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।