Web Analytics

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয় শ্রমিক নিহত এবং ১২ জনের বেশি আহত হয়েছেন। সোমবার ইজমিরের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়। ইজমির থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় হাবাশ দেমির চেলিক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

গভর্নরের কার্যালয় প্রথমে তিনজন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। তখন ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। পরে আহতদের একজন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া আরও দুজনের মৃত্যুর খবর জানানো হলে নিহতের সংখ্যা ছয়ে পৌঁছায়। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার উঁচু একটি স্থাপনায় আগুন এবং আকাশে ছড়িয়ে পড়া ঘন কালো ধোঁয়া দেখা গেছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তরল ইস্পাত ঢালাইয়ে ব্যবহৃত একটি বড় শিল্প চুল্লির ওপর ক্রেন ভেঙে পড়ার পর বিস্ফোরণ ঘটে। ইজমিরের মেয়র জেমিল তুগে বলেন, উদ্ধারকারী দল চুল্লির ভেঙে পড়া অংশ ও ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দকে ভূমিকম্প ও বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।