Web Analytics

সোনারগাঁয়ের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের ফাটল ও বড় গর্ত মেরামতের কাজের কারণে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শুক্রবার রাত পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে যাত্রীরা ৮ থেকে ১০ ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগে পড়েন।

গর্তটি দিন দিন বড় হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় সড়ক ও জনপথ বিভাগ শুক্রবার সকাল ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে। কাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়তে থাকে এবং এক লেন দিয়ে অতিরিক্ত যানবাহন পার হতে গিয়ে পরিস্থিতি জটিল হয়।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার পর যানজট শুরু হয় এবং রাত প্রায় ১২টা পর্যন্ত তা অব্যাহত ছিল। মেঘনা ব্রিজের দক্ষিণ পাশে মুন্সিগঞ্জের গজারিয়ার তেতুলিয়া বাসস্ট্যান্ড থেকে থেমে থেমে গাড়ি ছাড়ায় দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত জট ছড়িয়ে পড়ে। ফেনী থেকে ঢাকাগামী নূর মোহাম্মদ তিন ঘণ্টার বেশি গজারিয়ায় আটকে থাকার কথা জানান। কাঁচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, ব্রিজ মেরামতের কারণেই গজারিয়া অংশে যানজট হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।