Web Analytics

ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি পদে নাশরা নাঈম নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম। সূত্রে নাশরাকে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের এই পদে নির্বাচিত প্রথম মুসলিম নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তিনি জয়ী হন।

সংহতি ও শুভেচ্ছার বার্তায় সাদিক কায়েম নাশরার জয়কে উৎসাহব্যঞ্জক, অনুপ্রেরণাদায়ী ও ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের, আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে এবং তাদের বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হচ্ছে—এমন বৈরী বাস্তবতায় এই বিজয় বিশেষ তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার কথা উল্লেখ করে সাদিক কায়েম দক্ষিণ এশিয়াজুড়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান। শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের বিরুদ্ধে বাংলাদেশে তরুণদের রুখে দাঁড়ানোর সঙ্গে তুলনা করে তিনি বলেন, সাহস ও সংহতির এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।