মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা বলেছেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। তবে ফাইনালের ভেন্যু নিয়ে ফিফা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
ফাইনাল আয়োজনের লক্ষ্যে কাসাব্লাঙ্কা থেকে ৬০ কিলোমিটার দূরের বেনসলিমান অঞ্চলে নির্মাণ করা হচ্ছে বিশাল হাসান দ্বিতীয় স্টেডিয়াম। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটিতে এক লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে বলে জানানো হয়েছে।
ফাইনাল আয়োজন নিয়ে স্পেন ও মরক্কোর মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে, যদিও লেকজার বক্তব্যে মরক্কোর আত্মবিশ্বাস ফুটে উঠেছে। ২০৩০ বিশ্বকাপ তিন মহাদেশের ছয় দেশে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী তিন ম্যাচ হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে; এরপর মূল পর্বের ম্যাচ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।