Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে মঙ্গলবার স্থানীয় সময় রাতে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ আয়োজন করা হয়।

জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা নৈশভোজে অংশ নেন। জাতিসংঘ সাধারণ পরিষদকে ঘিরে বিশ্বনেতাদের সম্মানে এই আয়োজন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও ওই প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।