Web Analytics

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, সারা দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থাশীল ও আশাবাদী এবং দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

স্বাধীনতা দিবস উপলক্ষে মির্জা ফখরুল বলেন, গত ১৫–১৬ বছর দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছিল এবং স্বাধীনতা বিপন্ন ছিল। তিনি দাবি করেন, এ সময়ে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীর মৃত্যু এবং প্রায় ১,৭০০ জন গুমের ঘটনা ঘটেছে। নির্যাতন-নিপীড়নের মধ্যেও জনগণ লড়াই চালিয়ে গেছে এবং জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে ‘ফ্যামিলি কার্ড’, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের ভাতা, খাল খনন, প্রান্তিক কৃষকদের ঋণ সুবিধা এবং পহেলা বৈশাখে ‘ফার্মার্স কার্ড’ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।