Web Analytics

প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ দেশ সফরের অংশ হিসেবে আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে এসব চুক্তি সম্পন্ন হয়। একই সঙ্গে ভারতের বিভিন্ন খাতে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় আবুধাবি।

সবচেয়ে গুরুত্ব পেয়েছে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তি, যার মাধ্যমে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। জ্বালানি খাতে কৌশলগত তেল মজুত ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। ভারতের গুজরাটের ভাদিনারে জাহাজ মেরামত শিল্পকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে।

দ্বিপাক্ষিক বৈঠকে মোদি আঞ্চলিক সংকট মোকাবিলায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন এবং আমিরাতের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি আমিরাতের ওপর হামলার নিন্দা জানিয়ে দেশটির পাশে থাকার আশ্বাস দেন এবং সেখানে বসবাসরত ভারতীয়দের প্রতি সরকারের যত্নের প্রশংসা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।