Web Analytics

বগুড়া ও সিলেটের ওসমানীনগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ৩৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ৭ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শোকবার্তায় তিনি বলেন, শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বাস কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। একই দিনে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হন। তিনি এ ঘটনাগুলোকে হৃদয়বিদারক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেন।

মিয়া গোলাম পরওয়ারের মতে, অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা ও কার্যকর তদারকির অভাবে ধারাবাহিকভাবে দুর্ঘটনা ঘটছে। তিনি দুই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।