Web Analytics

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত, যিনি কিসমত খন্দকার নামে পরিচিত, মারা গেছেন। বুধবার বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তার ভাতিজা রিসাত জানান, কিসমত খন্দকার কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি চিকিৎসকের পরামর্শ নেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও চিকিৎসককে দেখানোর কথা ছিল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ছিলেন তিনি।

পরিবার জানিয়েছে, রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে তার গোসল সম্পন্ন হবে। বৃহস্পতিবার সকালে মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে নেওয়া হবে এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ডিআরইউ শোক প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।