Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে শুক্রবার দুপুরে হল সংসদের নেতারা গাছ থেকে লিচু পেড়ে শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দেন। এ সময় হলের প্রোভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, হল প্রাঙ্গণের গাছ থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করে পিএইচডি ব্লকসহ ১৩৫টি রুম এবং হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। প্রতিটি রুমে ২৫ থেকে ৩০টি করে টাটকা লিচু দেওয়া হয়। হল সংসদের ভিপি রাসেল মিয়া জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষার্থীদের সহায়তায় লিচু সংগ্রহ করে রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে, যা হলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

প্রোভোস্ট অধ্যাপক জামিরুল ইসলাম বলেন, হলের একটি লিচু গাছে এ বছর প্রচুর ফল ধরেছিল, তাই সবার মধ্যে তা ভাগ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।