Web Analytics

জুলাই বিপ্লবের সময় হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন জানায়, স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও আসামিদের খুঁজে পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল জানায়, সব প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আদেশ দেওয়া হবে।

অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। গত ১৮ ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল এই সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নির্দেশ, প্ররোচনা ও উসকানির তিনটি অভিযোগ আনা হয়।

শেখ ফজলে শামস পরশের স্থায়ী ঠিকানার প্রতিবেদন পাওয়ার পর ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।