Web Analytics

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া, পরে দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে তারা। দলের বড় তারকা দেওয়ান হামজা চৌধুরীর জন্মদিনে ভালো করার লক্ষ্য থাকলেও বাংলাদেশ বড় ব্যবধানে পরাজিত হয়।

ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া স্ট্রাইকার মিচেল বেকার হ্যাটট্রিকসহ একাই পাঁচ গোল করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন শাহরিয়ার ইমন ও ফারহান আলী ওয়াহিদ। প্রথম ১০ মিনিট বাংলাদেশ প্রতিরোধ গড়লেও ১১ মিনিটে বেকার প্রথম গোল করেন। ২০ মিনিটে তিনি আবার গোল করেন। ৩২ মিনিটে ইন্দোনেশিয়া ৩-০ করে, এরপর ৩৬ মিনিটে শুকির ক্রস থেকে হেডে গোল করেন ইমন।

পরের মিনিটেই বাংলাদেশ আবার গোল হজম করে এবং ৪২ মিনিটে ভুল পাস থেকে বল পেয়ে বেকার হেডে নিজের চতুর্থ গোল করেন। বিরতির পর ফারহান আলী ওয়াহিদ, স্বাধীন ও সোহেল রানা বদলি হিসেবে মাঠে নামেন। টুর্নামেন্টে তিন ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ; এর আগে তারা মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের অর্জন শূন্য।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।