Web Analytics

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারের পর বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে মিশন শুরু হলেও পরের ম্যাচে ভালো ফলের লক্ষ্য দলের কোচ জেরার্ড জোনসের।

উজবেকিস্তানের বিপক্ষে হারের পরও খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন জোনস। তিনি বলেন, উজবেকিস্তান আক্রমণ, পাল্টা আক্রমণ ও কৌশলগত দিক থেকে দারুণ দল। তবে বাংলাদেশের রক্ষণে শৃঙ্খলা, মিড ব্লক ও লো ব্লকে কৌশলী খেলার মধ্যে ইতিবাচক দিক দেখেছেন তিনি। তাঁর মতে, দলটি ধারাবাহিকভাবে উন্নতি করছে।

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জার্সিতে প্রথম ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী ঈশান মালেক। দেশের জার্সিতে প্রথমবার খেলার অভিজ্ঞতাকে দারুণ বলেছেন তিনি। মালেক জানান, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দল শতভাগ চেষ্টা করেছে। কোচ জেরার্ডের পরিকল্পনা মেনে পরের দুই ম্যাচেও খেলতে পারলে ভালো ফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।