Web Analytics

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমান ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, কে এমপি বা মন্ত্রী হবেন তা বড় বিষয় নয়, বরং শহীদ জিয়া, খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করাই মূল লক্ষ্য। তিনি জানান, নতুন সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে এবং শিগগিরই কৃষি কার্ড চালু হবে। এছাড়া এক কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নতুন সরকারের অধীনে মিথ্যা মামলা বা ভিন্নমতের কারণে কাউকে হয়রানি করা হবে না।

সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মনজুর রহমান ভূঁইয়া। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও এডভোকেট রফিক সিকদারও বক্তব্য দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।