Web Analytics

অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) ভারতকে ডোপিংয়ের ক্ষেত্রে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে ক্যাটাগরি ‘এ’-তে অন্তর্ভুক্ত করেছে। সোমবার প্রকাশিত এই সিদ্ধান্তে ভারত আগের ক্যাটাগরি ‘বি’ থেকে উন্নীত হলো। ফলে রাশিয়া, বেলারুশ, ইথিওপিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও ইউক্রেনের সঙ্গে একই সারিতে দাঁড়াল ভারত। এই শ্রেণিতে থাকার অর্থ হলো ভারতীয় অ্যাথলেটদের এখন আরও কঠোর ডোপ টেস্ট ও নিয়মের মুখোমুখি হতে হবে।

এআইইউ জানিয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অ্যাথলেটিকসে ডোপিং আইন ভঙ্গের ক্ষেত্রে ভারত শীর্ষ দুই দেশের মধ্যে ছিল। সংস্থার চেয়ারম্যান ডেভিড হাউম্যান বলেন, ভারতে ডোপিং পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দেশটির অভ্যন্তরীণ ডোপবিরোধী কর্মসূচির মান এখনো সন্তোষজনক নয়। এএফআই সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তেমন পরিবর্তন দেখা যায়নি।

এআইইউ জানিয়েছে, তারা এএফআইয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে স্বচ্ছতা আনতে। এ সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন ভারত ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।