Web Analytics

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় টানা ভারি বর্ষণে বুধবার পাহাড়ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় পাহাড়ধসে মইনউদ্দিন ও লামিয়া বেগমের সন্তান তানভীর মাটিচাপা পড়ে মারা যায়। ইউএনও ফখরুল ইসলাম, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেন। নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা ও শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে অতিরিক্ত আশ্রয়কেন্দ্র চালুর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।