Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখতে প্রস্তুত। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে নতুন বার্তা এসেছে যে তারা আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আরাগচি আরও জানান, দুই দেশের চলমান সংকট নিরসনে চীনের যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকে ইরান স্বাগত জানাবে।

তিনি বলেন, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে এবং বেইজিং যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করে, সেটি ইসলামি প্রজাতন্ত্র ইরান স্বাগত জানাবে। আরাগচির ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং যুদ্ধের সময় সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সংঘাতের কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত সমাধান আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থে জরুরি।

আরাগচি আরও জানান, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় ভূমিকা রাখছে, তবে প্রথম দফা আলোচনায় কোনো চুক্তি হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।