Web Analytics

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের হামলায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় পৃথকভাবে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও শাখা ছাত্রশিবির। শুক্রবার মধ্যরাত ও দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানে কোনো পুলিশ থাকে না। তিনি বলেন, অতীতে ছাত্রলীগের অন্তর্কোন্দল ঠেকাতে শত শত পুলিশ মোতায়েন করা হতো, কিন্তু এখন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। তিনি হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, জোবরা গ্রামের একটি সিন্ডিকেট বারবার শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে এবং প্রশাসন নিরাপদ ক্যাম্পাসের দাবি পূরণে ব্যর্থ হয়েছে। তিনি প্রশাসনের কাছে ওই সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।