Web Analytics

সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত ‘জাতীয় বেতনস্কেল ২০২৬’ অনুমোদন করেছে সরকার। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ২০১৫ সালের বর্তমান বেতনস্কেলের তুলনায় নতুন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রাথমিক মূল বেতন ১০০ শতাংশ বাড়বে। ১২তম থেকে ২০তম গ্রেডে এ বৃদ্ধি ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ হবে।

আর্থিক প্রভাব ও মূল্যস্ফীতি বিবেচনায় পুরো বেতনস্কেল একযোগে কার্যকর না করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। স্বল্প আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডে আগে বাস্তবায়ন করা হবে। ১ জুলাই ২০২৬ থেকে ১ জুলাই ২০২৭ পর্যন্ত তিন ধাপে মূল বেতন কার্যকর হবে এবং সব ভাতা একযোগে ১ জানুয়ারি ২০২৮ থেকে কার্যকর হবে।

১ম গ্রেডে প্রাথমিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা হবে। ২০তম গ্রেডে বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে, যেখানে বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।