Web Analytics

দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে।

কর্মসূচিতে রাজধানীসহ মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন ও বিজয় র‌্যালি রয়েছে। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের অংশগ্রহণে পৃথক অনুষ্ঠানও হবে। ফিলিস্তিন, পোশাকশিল্পের অস্থিরতা, দুর্নীতিবিরোধী দিবস, মানবাধিকার দিবস এবং বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তার কথা বলা হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক সংকট নিরসনে জনমত গঠন এবং সন্ত্রাস, নাশকতা ও সহিংসতা প্রতিরোধ এসব কর্মসূচির লক্ষ্য। তিনি বলেন, জামায়াত দলীয়ভাবে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলন করবে। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।