Web Analytics

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী কাতাইব সাইয়্যেদ আল-শুহাদার মহাসচিব হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজিকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠী ইরাকের বেসামরিক নাগরিকদের হত্যা এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের ওপর হামলার জন্য দায়ী।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তথ্য প্রদানকারীরা পুরস্কারের জন্য যোগ্য হতে পারেন। কাতাইব সাইয়্যেদ আল-শুহাদা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত একটি ইরাকি মিলিশিয়া, যা আদর্শগতভাবে আইআরজিসির সঙ্গে সংযুক্ত।

এই ঘোষণা এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।