Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে চার্জশিট হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইনি ব্যবস্থা ও দলীয় সাংগঠনিক ব্যবস্থা আলাদা বিষয়। চার্জশিট হলে মিষ্টিকে আদালতের এখতিয়ারে যেতে হবে এবং আইনের আওতায় আসতে হবে। তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে একজন সংসদ সদস্যের বিষয়ে কিছু বলা সঠিক নয় বলেও তিনি মন্তব্য করেন। মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি জানেন না; বিষয়টি স্পিকারের এখতিয়ারের মধ্যে পড়ে।

মিরপুরে উচ্ছেদ অভিযান ও কয়েকজনকে আটকের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হকারমুক্ত করা নাগরিকদের দাবি এবং সিটি করপোরেশনের নিয়মিত কাজ, যাতে পুলিশ সহায়তা দেয়। হকারদের বিকল্প কর্মসংস্থান বা জায়গার ব্যবস্থা, যেমন হলিডে মার্কেট, করার চেষ্টা চলছে। তবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে নাগরিকদের চলাচল, সড়কশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা বজায় রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।